শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে ক্যাসিনো সম্রাট ‘সিনিয়র জুয়াড়ি রবিন’ গ্রেফতার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ 
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ক্যাসিনো সম্রাট ‘সিনিয়র জুয়াড়ি রবিন’ গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া মামলায় মো. রবিন (২৪) নামে কথিত এক সিনিয়র জুয়াড়িকে (ক্যাসিনো সম্রাট) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার রবিনকে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিন ঈশ্বরগঞ্জ পৌরসভার দওপাড়া এলাকার আবুল বাদশার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের একপর্যায়ে রায়ের বাজার এলাকা থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্যাসিনো সম্রাট রবিনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারের সময় রবিনের কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের প্রিন্ট কপি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা অনলাইন জুয়া মামলায় রবিনকে আদালতে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমন বলেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর