চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। এর আগে এক মাসের মধ্যে একই এলাকায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়।
শনিবার দুপুর একটার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশনের ইনচার্জ (আইসি) অসীম ধর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি রেললাইনের ওপর হাঁটছিলেন। পেছন দিক থেকে ট্রেন আসার সময় তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তিনি ষোলশহর স্টেশনে ভাসমানভাবে থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রতিনিধি/এআরএম




