শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শেরপুরে ১ লাখ ৮৮ হাজার টাকার ভারতীয় মদ জব্দ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

শেরপুরে ১ লাখ ৮৮ হাজার টাকার ভারতীয় মদ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮৮ হাজার টাকা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী খ্রিষ্টানপাড়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। এ সময় মদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরিত্যক্ত অবস্থায় মদগুলো জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার ভোরে বিজিবির একটি দল সীমান্তবর্তী এলাকায় টহল দেয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

গাইবান্ধায় কালভার্টের নিচে মিলল বিদেশি পিস্তল-গুলি

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮৮ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদকসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদকদ্রব্য, চোরাচালানের পণ্য ও অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর