শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

 লাইসেন্স না থাকায় সোনারগাঁয়ে ৩ হোটেলকে জরিমানা

জেলা প্রতিনিধি, সোনারগাঁও 
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

 লাইসেন্স না থাকায় সোনারগাঁয়ে ৩ হোটেলকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় হাজি কাচ্চি ঘর, সোনার বাংলা বিরিয়ানি ঘর ও বিল্লাল হোটেলসহ তিন হোটেল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর ) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।  

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট আইন ২০১৪ এর ৭ ধারায় লাইসেন্স দেখাতে না পারায় এ আইনের ১৯ ধারায় হাজি কাচ্চিঘর মালিককে ৫ হাজার টাকা, সোনার বাংলা বিরিয়ানি ঘর মালিক কে ৫ হাজার ও বিল্লাল হোটেলের মালিককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিমাসে হোটেল রেঁস্তোরায় এ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন, সহকারী কমিশনার ভূমির কম্পিউটার অপারেটর আতাউর রহমান ও সোনারগাঁ থানা পুলিশের এএসআই হায়দারসহ সঙ্গীও ফোর্স।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর