শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা লঞ্চঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পাগলা নৌ পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নদীর পাড়ে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মিলন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরনে কালো রঙের শার্ট ও প্যান্ট ছিল। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা(ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্তের পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর