শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বের) দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কিফাত মোল্লা শেহালা মাঠপাড়া এলাকার মৃত দবির মোল্লা ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে মাঠের উদ্দেশে বাড়ি থেকে বের হন কিফাত মোল্লা। মাঠের ভেতরের একটি ফাঁকা সড়কে পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে সড়কের ওপর পড়ে থাকতে দেখে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে।

নিহতের মেয়ে সুমাইয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, তার বাবা গরু-ছাগলের জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন তাকে সড়কের ওপর পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা নামে একজন নিহত হয়েছেন। ঘটনার পর থেকে পুলিশের একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ না থাকলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে থানা পুলিশ।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর