শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কর্মকর্তার আশ্বাসে নীলফামারীতে রেল চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

কর্মকর্তার আশ্বাসে নীলফামারীতে রেল চলাচল স্বাভাবিক

নীলফামারীর ডোমারে মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং ১ নম্বর লাইনে ট্রেন চলাচল করার দাবিতে ৫ ঘণ্টা ধরে চলা আন্দোলন রেল কর্মকর্তার আশ্বাসে প্রত্যাহার করেছেন এলাকাবাসী।

আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আন্দোলন প্রত্যাহার করেন এলাকাবাসী। এরপর এই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে আজ সকাল সাড়ে ৬টার দিকে মিরজাগঞ্জ রেলস্টেশনে এ আন্দোলন শুরু করেন এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা। এতে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন থামিয়ে দেওয়া হয়। ফলে চিলাহাটি রেলওয়ে স্টেশনে রকেট মেইল এবং ডোমার রেলওয়ে স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। প্রায় ৫ ঘণ্টা পর রেল কর্মকর্তার আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান বলেন, নতুন স্টপেজ চালু করতে কিছু নিয়মকানুন রয়েছে। সেগুলো অনুসরণ করে নির্ধারিত প্রক্রিয়ায় এগোতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে একটি আবেদন দেওয়া হলে দাবিগুলো বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে।

আর ১ নম্বর লাইনে ট্রেন থামানোর বিষয়ে তিনি বলেন, এ স্টেশনে বর্তমানে কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। আগে এখানে লোকবল নিয়োগ দিতে হবে। এরপর ট্রেন থামানোর প্রক্রিয়া শুরু করা যাবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর