শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নিহত নিরব খাঁ (১৮) ও নামিম খাঁ (১৯)।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) ও একই এলাকার কিসমত খাঁর ছেলে নিরব খাঁ (১৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

825261461_1895185001464665_7873255831828368142_n

নিহতদের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোররাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথে রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু

এসআই আব্দুল বাতেন আরও জানান, কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে, তা শনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর