শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শেরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

শেরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
অভিযুক্ত শফিকুল ইসলাম।

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শফিকুল ইসলাম ওই গ্রামের সবদর আলীর ছেলে। ঘটনার পর তার স্বজনেরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সমশ্চুড়া গ্রামের সাত প্রতিবন্ধী ভাই-বোনের পরিবারের বসতঘরে শফিকুল প্রবেশ করেন। একপর্যায়ে সুযোগ বুঝে ওই ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এ সময় বাড়ির অন্য স্বজনেরা বিষয়টি দেখতে পেয়ে শফিকুলকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

মাদক সেবনে বাধা, কলেজছাত্রকে টেঁটা দিয়ে কুপিয়েছে মাদকসেবী

স্থানীয় কয়েকজন জানান, আটক শফিকুল ইসলামও বুদ্ধিপ্রতিবন্ধী।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেবাশীষ দত্ত বলেন, এ ঘটনায় শফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর