নরসিংদীর শিবপুরে সুমন মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর গ্রামের শমসের ডাক্তারের বাড়ির পাশে জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
সুমন মিয়া উপজেলার তেলিয়া পশ্চিম পাড়া গ্রামের ওবায়দুল হকের ছেলে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
প্রতিনিধি/টিবি




