শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফেনীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি বৈঠক থেকে গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ এএম

শেয়ার করুন:

ফেনীতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি বৈঠক থেকে গ্রেফতার ৬

ফেনী শহরের পূর্ব উকিলপাড়ায় মিছিলের প্রস্তুতি ও গোপন বৈঠকের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—আবুল কালাম মিনার (৪৩), মো. ফাহিম (১৯), মো. রাসেল (২১), আব্দুর রহমান (১৯), শরিফুল ইসলাম আশিক (২০) ও নিজাম উদ্দিন মাহমুদ (২৬)।

পুলিশ জানায়, ফেনী জেলা যুবলীগের সহসভাপতি জিয়াউল আলম মিস্টারের ভাই এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মিনারের পূর্ব উকিলপাড়ার বাসায় কয়েকজন যুবক গোপন বৈঠকে মিলিত হন। সেখানে তারা অস্থিতিশীলতা সৃষ্টির জন্য মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো। 

পুলিশ বিষয়টি জানতে পেরে শুক্রবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জাবেদ মাহমুদ বলেন, আটককৃতরা সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগ, যুবলীগের সদস্য। তারা ফেনীতে অস্থিতিশীল করতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

প্রতিনিধি/এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর