শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে চুরি হওয়া ক্যাবল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই 
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে চুরি হওয়া ক্যাবল উদ্ধার

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে চুরি হওয়া ২৫ মিটার জায়ান্ট ইলেকট্রিক কেবল উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বেজার আওতাভুক্ত নির্মাণাধীন ‘ইনভেস্টর ক্লাব’ হতে হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার মেশিনে স্থাপনকৃত ২৫ মিটার ফাইভ ফেস ১২০ আরএম ইলেকট্রিক কেবল অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম বলেন, বেজার আওতাভুক্ত নির্মাণাধীন ‘ইনভেস্টর ক্লাব’ হতে জায়ান্ট ইলেকট্রিক কেবল চুরির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জোরারগঞ্জ থানা ও চরশরৎ ক্যাম্প পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এসময় অজ্ঞাতনামা চোরেরা চোরাই কেবলটি ইকোনমিক জোনের জঙ্গলাকীর্ণ পথ দিয়ে বহন করে নিয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয়। চোরেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।  

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর