শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিবচরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

শিবচরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। 

শুক্রবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার শেখপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে শিবচরের শেখপুর বাজারের নতুন স্ট্যান্ডের একটি মুদি দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সময় দোকান বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানের মালামাল সব পুড়ে যায়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর আগেই পুড়ে যায় ৫টি দোকান।

শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ তপন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৫ টি দোকানের মালামাল পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর