শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় নিলু দাড়িয়া (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 
​
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। ​গ্রেফতার নিলু দাড়িয়া উপজেলার সোনাপুর গ্রামের মৃত সেকেল উদ্দিন দাড়িয়ার ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে নাজিরপুর থানা পুলিশ উপজেলার সোনাপুর গ্রামে নিলু দাড়িয়ার নিজ বাড়িতে একটি অভিযান চালায়।

নাজিরপুর থানার এসআই নাঈম হোসেন ও এসআই মিলন বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করে।
​
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বিস্ফোরক মামলায় অভিযুক্ত নিলু দাড়িয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর