শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মুন্সীগঞ্জে ৯৫টি অটোরিকশার ব্যাটারি চুরি, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ 
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

মুন্সীগঞ্জে ৯৫টি অটোরিকশার ব্যাটারি চুরি, গ্রেফতার ৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নিরাপত্তা প্রহরীর হাত-পা বেঁধে রাতের অন্ধকারে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনায়, জড়িত থাকা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৫ পিস অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতু উত্তর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর রাত ৩টার দিকে দক্ষিণ মেদেনীমণ্ডলের 'মাওয়া পুরাতন ঘাট' এলাকায় সুরেশ্বর ফারুক নামের একটি অটো গ্যারেজে এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, চোর চক্রের তিন থেকে চারজন সদস্য প্রথমে গ্যারেজের দরজার শিকল ও তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে সেখানে থাকা নিরাপত্তা প্রহরী মাসুমের হাত-পা রশি দিয়ে বেঁধে একপর্যায়ে মুখোশধারী ব্যক্তিরা গ্যারেজে থাকা ২২টি অটোরিকশা থেকে ৯৫টি পুরোনো ব্যাটারি ও ২২টি চার্জার নিয়ে পালিয়ে যায়। 

এরপর, এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর পদ্মা সেতু (উত্তর) থানায় গ্যারেজ মালিক অভিযোগ দায়ের করেন।

পরে বিষয়টি নিয়ে, পুলিশ তদন্ত শুরু করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। পরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, পটুয়াখালীর বাউফলের মো. মাসুদ (৩৩), মুন্সিগঞ্জের সিরাজদিখানের আছলাম শেখ (৩৮) ও টংগিবাড়ীর সজিব ফকির (২৯)।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অপরাধ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। চুরি যাওয়া ব্যাটারি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ সময় পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন, সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর