শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ আটক ১

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ আটক ১

পিরোজপুরের নেছারাবাদে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. এলাহি আজাদ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল।

​বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত এলাহি আজাদ নেছারাবাদ উপজেলার ১ নং বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বয়া গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে।

​এসআরবি-৮ সূত্রে জানা যায়, বরিশাল সদর কোম্পানির একটি নৈশ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় গাঁজা কেনা-বেচা চলছে। খবর পেয়ে টহল দলটি সেখানে পৌঁছালে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এসআরবি-৮ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর