শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আশুগঞ্জে ‘ধর্ষণে’ শিশুর মৃত্যু, কিশোর আটক

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

আশুগঞ্জে ‘ধর্ষণে’ শিশুর মৃত্যু, কিশোর আটক
আটক জাহিদুল। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধর্ষণের পর গুরুতর আহত ৬ বছরের এক শিশু মারা গেছে। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুল (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিরদিল বাজারসংলগ্ন হাজী কুদ্দুস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে শিশুটি ধর্ষণের শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে পরিবারের লোকজন চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যান। দুপুর সোয়া ২টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে তালশহর এলাকা থেকে জাহিদুলকে আটক করা হয়।

পুলিশ জানায়, শিশুটির মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর