শিক্ষিত বেকার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী-পুরুষের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষকের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
প্রতিনিধি/এএম




