শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে কৃষিজমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে কৃষিজমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কৃষিজমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাছিনা বেগম ওই এলাকার নূর শেখের স্ত্রী। তিনি ও তার স্বামী বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন হাছিনা। বাড়িতে ফিরে তিনি স্বামীকে রাতের খাবার দেন। পরে বাড়ির পাশের এক প্রতিবেশীর বাড়িতে দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি তিনি।

আরও পড়ুন

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষিজমিতে মাছ ধরার ফাঁদ আনতে যান স্থানীয় কয়েকজন। এ সময় তারা হাছিনার মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মণ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর