নড়াইল সদর উপজেলায় ইয়াবাসহ নাসির মৃধা (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার তিনশ টাকা জরিমানা করেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার মহিষখোলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক নাসির মৃধা ওই গ্রামের মৃত ইউসুফ মৃধার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার মহিষখোলা গ্রামে নাসির মৃধার নিজ বাড়িতে অভিযান চালায় নড়াইল ডিএনসি’র একটি দল। তাঁকে হেফাজতে নিয়ে নিজ ঘরে তল্লাশি চালিয়ে ৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এরপর তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
প্রাপ্ত প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার তিনশ টাকা জরিমানার আদেশ দেন।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, 'ইয়াবাসহ এক ব্যক্তিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল-জরিমানা করেন। উদ্ধারকৃত ইয়াবা বিধিমোতাবেক আলামত হিসেবে জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
প্রতিনিধি/এসটি




