বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাভারে বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবক আটক

জেলা প্রতিনিধি, সাভার
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

শেয়ার করুন:

সাভারে বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবক আটক

সাভারে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিম রাজাশনের পালোয়ান পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

​গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. হোসেন, পিয়াল এবং ইমন।

​পুলিশ জানায়, সাভার মডেল থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই আব্দুর রহমান ভূঁইয়া, এএসআই নেছার ও কামাল বাশারের সমন্বয়ে গঠিত পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় পশ্চিম রাজাশন পালোয়ান পাড়ার ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি (অ্যামিনেশন) উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ​সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর