বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ড্রামের ভেতরের মরদেহটি জুয়েলারি কারিগর নিরঞ্জনের

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

ড্রামের ভেতরের মরদেহটি জুয়েলারি কারিগর নিরঞ্জনের
নিহত নিরঞ্জন চন্দ্র সূত্রধর। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের বেগুনবাড়িতে স্লুইস গেইটের সামনের ভাসতে থাকা ড্রামের ভেতর মরদেহের পরিচয় মিলেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)।

তিনি জেলার ত্রিশাল উপজেলার রমেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। বাড়ি ত্রিশাল হলেও তিনি স্ত্রী-সন্তান নিয়ে নগরীর স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং জুয়েলারি কারিগরের কাজ করতেন।

বুধবার সকালে সদরের বেগুনবাড়ি এলাকার একটি স্লুইস গেইটের সামনের ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ওসি আরও বলেন, নিহতের মাথায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ ড্রামে ভরে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর