ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৫ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি ময়মনসিংহ নগরীর রামবাবু রোড এলাকার নরেন্দ্র সরকারের স্ত্রী খেলন সরকার (৬৫)। ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি সোমবার সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা. মো. সেলিম উদ্দিন ২৪ ঘণ্টার সর্বশেষ আপডেটে এসব তথ্য জানান।
৩৫ বছরের মাদরাসা শিক্ষার্থী আলাউদ্দিন, পড়াশোনা করতেন টাঙ্গাইলের একটি ফাজিল মাদ্রাসায়। সেখানেই আক্রান্ত হন ডেঙ্গুতে, শরীটে তিব্র জ্বর,শরীর ব্যাথা,বমি-ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়াডে। সয্যা না পেয়ে গেল ৪ দিন ধরে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
ডেঙ্গুতে আক্রান্ত বেশির ভাগই ভুগছেন রক্তে প্লাটিলেট কমে যাওয়া, তিব্র জ্বর, ঠান্ডা কাশি, বমি, পেটব্যাথা, রক্তক্ষরণসহ বিভিন্ন জটিলতায়। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক নার্সদের।এদিকে ময়মনসিংহ মেডিকেল ডেঙ্গু ওয়াডে গেল ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৫৯ জন, ছুটি নিয়ে বাড়ি ফিরেছে ৭৬ জন।মোট রোগী ভর্তি ১৩০ জন।এখন পর্যন্ত মারা গেছে ২৩জন। চলতি বছর হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছে ২ হাজার ৭২৩ জন ডেঙ্গু রোগী।
প্রতিনিধি/ এজে




