বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফতুল্লায় ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

নারায়ণগঞ্জ ফতুল্লা ভূঁইগড় মাছের বাজারে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা। এ সময় মাছ বিক্রির দায়ে আব্দুছ সালাম(৬০) নামের এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ২৪ (সেপ্টেম্বর ) বেলা ১১টার দি‌কে  জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারীফ আল তাওহীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভূঁইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন মাছের বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো করা হয়। 

অভিযানে একটি মাছের দোকান থেকে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। পরে মাছবিক্রেতা আব্দুছ সালামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ।

মো. আসাদুজ্জামান আসাদ বলেন, পিরানহা মাছ দেশীয় জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকারক। বাংলাদেশে এ মাছের চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এমন প্রজাতির নিষিদ্ধ মাছ বিক্রেতাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাক‌বে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর