বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ 
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র নিহত

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের ভূঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি হাজী লালমিয়া সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে পুখুরিয়া এলাকায় টিউশনি শেষ করে বাড়ি ফিরছিলেন জোবায়ের। পথে পূর্বের কথা কাটাকাটির জের ধরে ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭–৮ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন জোবায়ের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, হামলার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর