বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গলায় আইডি কার্ড, হাতে কোর্ট ফাইল- ভেতরে ২০ হাজার ইয়াবা, যুবক ধরা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

গলায় আইডি কার্ড, হাতে কোর্ট ফাইল- ভেতরে ২০ হাজার ইয়াবা, যুবক ধরা
ইয়াবা উদ্ধারে এসআরবির তল্লাশি। ছবি: ঢাকা মেইল

গলায় আইডি কার্ড, হাতে দুইটি কোর্ট ফাইল। প্রথম দেখায় মনে হতে পারে- অফিসের কাজে বাসে ঢাকায় যাচ্ছেন। কিন্তু অফিসিয়াল কাগজ রাখার সাধারণ দুই কোর্ট ফাইলে নিয়ে যাচ্ছিলেন ৬০ লাখ টাকার প্রায় ২০ হাজার ইয়াবা। যাত্রীবেশে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে এমনই এক মাদক কারবারিকে ধরল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭) এর একটি দল। 

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, বুধবার সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়। 

এই ঘটনায় মো. শহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। শহীদ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দরগাপাড়ার বাসিন্দা।

তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহর থেকে ইয়াবা কিনে বেশি দামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে এসআরবি৷ 

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এ মোজাফফর হোসেন। 

অভিযানের বিষয়ে তিনি বলেন, গোপন সংবাদে এসআরবি জানতে পারে, এক মাদক কারবারি চট্টগ্রাম শহর থেকে বাসে করে ইয়াবার চালান নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এই তথ্যে বুধবার সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় ঢাকাগামী স্টারলাইন পরিবহনের একটি বাসকে থামার সংকেত দেওয়া হয়। সেই বাসটিতে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা শহিদুল ইসলামের কাছে থাকা দুইটি কোর্ট ফাইলের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ১৯ হাজার ৮৪৫ ইয়াবা জব্দ করা হয়। 

তিনি জানান, ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৫৪ হাজার টাকা।

মোজাফফর হোসেন আরও বলেন, গ্রেফতার শহিদুল ইসলামকে ইয়াবাসহ সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর