বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাদারীপুরে বিষপানে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে বিষপানে গৃহবধূর মৃত্যু
মরদেহের প্রতীকী ছবি।

মাদারীপুরে বিষ পান করে লাবনী আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাবনী আক্তার সরদার কান্দি গ্রামের আব্বাস আলী মল্লিকের মেয়ে ও একই এলাকার জিলু কাজীর স্ত্রী।

জানা যায়, নিজ বসতঘরে বিষাক্ত দ্রব্য পান করেন লাবনী। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

স্বজনদের ভাষ্য, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী জিলু কাজীর সঙ্গে লাবনীর সাংসারিক জীবনে বিরোধ চলছিল। এর মধ্যে স্বামীর সঙ্গে অন্য এক নারীর সম্পর্কের বিষয়টি নিয়েও তাদের মধ্যে ঝগড়া হয়। এই পারিবারিক বিরোধের জেরে লাবনী বিষাক্ত দ্রব্য পান করে থাকতে পারেন বলে স্বজনরা ধারণা করছেন।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর