বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ১০ বসতঘর, ১৪ পরিবার নিঃস্ব

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ১০ বসতঘর, ১৪ পরিবার নিঃস্ব
আগুনে পুড়ে নিঃস্ব হয়ে বৃদ্ধার আহাজারি। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।  

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

এতে নিঃস্ব হয়ে গেছে ১৪টি পরিবার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 স্থানীয়রা জানায়, গজারিয়া গ্রামের ১০টি ঘরে ১৪টি পরিবার বসবাস করত। সকালে আলফাজ মিয়ার ঘরের মিটারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর তা মহূর্তে আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত হয়ে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায়। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ১০টি ঘরে বসবাস করা ১৪টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, প্রায় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর