বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নাটোরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম

শেয়ার করুন:

নাটোরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৩

নাটোরের লালপুরে ১০৬ পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে পুলিশ কনস্টেবল আল আমিন (২৩)। তিনি লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের বাসিন্দা। অপর দুইজন উপজেলার মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উপজেলার মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লার টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষ থেকে পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও ঘটনাস্থল থেকে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়।

 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এই ঘটনায় মাদকব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের আদালতের সোপর্দ করা হলে, আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর