বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রংপুরে ভাগ্নে বউকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামাশ্বশুর গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

রংপুরে ভাগ্নে বউকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামাশ্বশুর গ্রেফতার
অভিযুক্ত হাসান মিয়া (৪৫)।

রংপুরের পীরগঞ্জে ভাগ্নে বউকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। গ্রেফতার হাসান মিয়া পীরগঞ্জ উপজেলার বেড়াখাই গ্রামের মৃত আইজার রহমানের ছেলে।

এসআরবি ও মামলার সূত্রে জানা যায়, হাসান মিয়া ওই গৃহবধূর মামাশ্বশুর। বাড়ি পাশাপাশি হওয়ায় তিনি বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন ধরনের হুমকিও দিতেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১২ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে ওই গৃহবধূ নিজ বাড়ির একটি ঘরে শুয়ে ছিলেন। এ সময় হাসান মিয়া ঘরে ঢুকে তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। ওই নারী চিৎকার শুরু করলে হাসান মিয়া দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।

আরও পড়ুন

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড 

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর পীরগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পর হাসান মিয়া গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান বলে জানিয়েছে এসআরবি।

মামলার পর হাসান মিয়াকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারের পর হাসান মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর