বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘জ্বালানি তেলের দাম আর বাড়ানোর পরিকল্পনা নেই, সুযোগ হলে কমানো হবে’

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

‘জ্বালানি তেলের দাম আর বাড়ানোর পরিকল্পনা নেই, সুযোগ হলে কমানো হবে’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

জ্বালানি তেলের দাম আর বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। সুযোগ তৈরি হলে দাম কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দামের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর দামের বড় পার্থক্য থাকলে সীমান্ত দিয়ে তেল পাচারের ঝুঁকি তৈরি হয়। এ কারণে বিকল্প না থাকায় সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। তবে মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে এবং আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হলে দাম পুনরায় সমন্বয় করা হবে।

আরও পড়ুন

১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আগের তুলনায় জ্বালানি তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে।

এর আগে ২১ সেপ্টেম্বর সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। প্রতিমন্ত্রী তখন বলেছিলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জামায়াতের সমালোচনা করে বলেন, দলটি বিরোধী দল থেকে ‘জালিমে’ পরিণত হয়েছে এবং আওয়ামী লীগের মতো ‘ফ্যাসিবাদী আচরণ’ করছে। তার ভাষ্য, এর জবাব জনগণ দেবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর