বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে ২৮ বোতল বিদেশি মদসহ কারবারি আটক

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে ২৮ বোতল বিদেশি মদসহ কারবারি আটক
২৮ বোতল বিদেশি মদসহ মো. মহিন উদ্দিন (৩২)।

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ২৮ বোতল বিদেশি মদসহ মো. মহিন উদ্দিন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম। 

এর আগে, ভোররাত থেকে বেগমগঞ্জ উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নের সেতুভাঙ্গা সিএনজি পাম্পসংলগ্ন একতা অটো সেন্টারে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই দোকানে তল্লাশি চালিয়ে মো. মহিন উদ্দিনের মালিকানাধীন দোকান থেকে ২৮ বোতল বিদেশি মদ জব্দ করে।

আটক মহিন উদ্দিন বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর এলাকার ৬ নং ওয়ার্ডের নুর ইসলামের ছেলে।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।

প্রতিনিধি/এসএস

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর