বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে পানিতে পড়ে আবু সাঈদ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেলকার তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ ওই গ্রামের রেজাউল করিমের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় বাড়ির পাশের পানিতে পড়ে যায় আবু সাঈদ। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজার একপর্যায়ে পানিতে শিশুটির সন্ধান পান তারা।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন শিশুটিকে দ্রুত পানি থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্লাহ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়ির আশপাশে পানি থাকায় শিশুদের এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই অভিভাবকদের আরও সতর্ক থাকা জরুরি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর