লালমনিরহাটে সুবিধাবঞ্চিত মানুষ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ছাগল ও গাছের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নজীর (নতুন জীবন গড়ি) মোস্তফিহাট শাখা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস। বিশেষ অতিথি ছিলেন নজীরের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও উপদেষ্টা মো. নুরুল হক সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজীর লালমনিরহাটের পরিচালক মো. মাসুদুজ্জামান।
অনুষ্ঠানে দুজন প্রতিবন্ধীর মধ্যে দুটি হুইল চেয়ার এবং ১০ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ছাগল বিতরণ করা হয়। এ ছাড়া উপস্থিত ৫০ জনের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত মানুষদের স্বাবলম্বী করে তোলা এবং পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করার লক্ষ্যে এসব সহায়তা দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস




