বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ মাদক কারবারি ইউপি সদস্য জুয়েল রানা গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ মাদক কারবারি ইউপি সদস্য জুয়েল রানা গ্রেফতার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল রানা।

​চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ মাদক কারবারি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২সেপ্টেম্বর) রাতে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

​গ্রেফতার জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী ফাটাপাড়া গ্রামের আমির আলীর ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

​পুলিশ সূত্রে জানা গেছে, জুয়েল রানা জেলার তালিকাভুক্ত অন্যতম শীর্ষ মাদক কারবারি ও সীমান্ত চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। ভারত থেকে সীমান্ত দিয়ে হেরোইনসহ নানা ধরনের মাদক এনে দেশের বিভিন্ন প্রান্তে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া মাদক পাচার ও মানিলন্ডারিংসহ মোট আটটি মামলার আসামি তিনি।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

​গত বছরের ১২ অক্টোবর হেরোইন ও ইয়াবা পাচারের একটি মামলায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জুয়েল রানা এবং তার সহযোগী ববিতা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। আদালতের রায় ঘোষণার সময় জুয়েল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার (২৩ সেপ্টেম্বর)দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, সাজাপ্রাপ্ত জুয়েল মেম্বার এতদিন আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহীর লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর