বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘শুধু বৃক্ষরোপণ নয়, পরিচর্যার মাধ্যমে গাছ বড় করা হবে’

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

‘শুধু বৃক্ষরোপণ নয়, পরিচর্যার মাধ্যমে গাছ বড় করা হবে’

শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা চারার নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো বড় করে তোলার উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন গ্রামে ৪০০টি গাছের চারা রোপণ করা হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে স্থানীয় মো. সমসের আলীর বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া পাকা সড়কের পাশে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আনসার-ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট স্বরূপ বিশ্বাস, উপজেলা আনসার শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, তামান্না সিদ্দিক এবং জাগীর ইউনিয়নের দলনেত্রী পাপিয়া আক্তারসহ অন্যরা।

আরও পড়ুন

চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার

আমিনুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন গ্রামে ৪০০টি গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে ফলদসহ বিভিন্ন প্রজাতির গাছ থাকবে। তবে শুধু চারা রোপণ করেই দায়িত্ব শেষ হবে না; রোপণ করা গাছগুলো বড় করে তোলাই মূল লক্ষ্য।

তিনি বলেন, চারা রোপণের সঙ্গে সঙ্গে সেগুলো ছাগল ও ভেড়ার হাত থেকে রক্ষার জন্য চারপাশে বেড়া দেওয়া হচ্ছে। পাশাপাশি গাছগুলোর পরিচর্যায় গ্রামের আনসার সদস্যরা কাজ করবেন। রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা হচ্ছে কি না, জেলা আনসার সদস্যদের নিয়ে তা নিয়মিত নজরদারি করা হবে।

জেলা কমান্ড্যান্ট বলেন, ‘এবার শুধু বৃক্ষরোপণ নয়, পরিচর্যার মাধ্যমে গাছের চারাগুলো বড় করে তোলাই আমাদের মূল লক্ষ্য।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর