নারায়ণগঞ্জ ফতুল্লা বক্তাবলী এলাকায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার ২২(সেপ্টেম্বর) বিকেলে ৫টার সময় ফতুল্লা মডেল থানার বক্তাবলী সামছুলের মোড় এলাকায় মামুনের অটোরিকশা গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদ খান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন এবং সাব্বির নামে এক মাদক কারবারি কে তারা গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন তারা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/ এজে




