নারায়ণগঞ্জ নিষিদ্ধ সংগঠন জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা ইথুন ইসলামকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার ২৩ (সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড় টাই দিকে পশ্চিম মাসদাইর গুদারা ঘাট এলাকার নিজ বাসা থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলার নেতা ইথুন কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ইথুন ইসলামের বিরুদ্ধে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তার ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, সরকার বিরোধী নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলার নেতা ইথুনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের সাথে ইথুনের সম্পৃক্ততা রয়েছে তাই তাকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছ।
প্রতিনিধি/ এজে




