বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হামে সিলেটে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৪ জন

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

হামে সিলেটে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৪ জন

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১৬৪ জন হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০০ জনে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৫ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেদিকেল কলেজ হাসপাতালে ৭ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

সিলেটে উপজেলা পর্যায়ে কোম্পানীগঞ্জে ৫ জন, বিশ্বনাথে ৪ জন, বিয়ানীবাজারে ১০ জন, গোলাপগঞ্জে ৪ জন এবং ফেঞ্চুগঞ্জে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

পাশাপাশি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৮ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪০ জন রোগী ভর্তি আছেন।

আরও পড়ুন

ডেঙ্গুর থাবায় ঝরল আরও ৫ প্রাণ, শনাক্তে নতুন রেকর্ড

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৬৪ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন রয়েছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৮ জন, হবিগঞ্জে ২৪ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৬ জন রয়েছেন।

সব মিলিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে। এর মধ্যে সিলেটে ৩৮৫, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর