বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় গণপরিবহনে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া, বিপাকে যাত্রীরা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় গণপরিবহনে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া, বিপাকে যাত্রীরা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ব্রাহ্মণবাড়িয়ায় দূরপাল্লার রুটের বাস ভাড়া বেড়েছে। এছাড়া জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাসেরও ভাড়া বেড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে পূর্বের ভাড়ার সঙ্গে সমমন্বয় করা হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হচ্ছে।

1000412363

নতুন করে ভাড়া বৃদ্ধির ফলে যাত্রী ও সাধারণ লোকজন বিপাকে পড়েছেন। তারা বলছেন, চলতি বছরে দুই দফা করে জ্বালানি তেলের দাম বেড়েছে। কিন্তু আয় বাড়েনি। সংসার চালানো অনেক কষ্ট হয়ে পড়েছে। এর প্রভাব নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর পড়বে।

 

ব্রাহ্মণবাড়িয়া বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া জানান, তেলের দাম বাড়ার কারণে প্রতিদিন একেকটি বাসে দুই হাজার টাকা করে খরচ বেড়েছে। তাই বাসের ভাড়া একটু বেড়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর