বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ এএম

শেয়ার করুন:

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় গ্রেফতার ৩
গ্রেফতার তারেক হাসান ওরফে রুবেল। ছবি: ঢাকা মেইল

খুলনা বিশ্ববিদ্যালয়ের হলরোড সংলগ্ন একটি বাড়িতে আজমুল হোসেন নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার রাত ও মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- তারেক হাসান ওরফে রুবেল, প্রতাপ সরকার ও মো. হাসনাত হাবিব রিফাত।

তারেক হাসান ওরফে রুবেলকে (৩৫) গ্রেফতার করেছে এসআরবি-৬। প্রতাপ সরকার নামে অন্য এক আসামিকে গ্রেফতার করেছে কেএমপির গোয়েন্দা শাখা। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয় হল রোডের খাজা হল গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

আসামি প্রতাপ সরকারকে বরিশাল উজিরপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কেএমপি ডিবির ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতাপকে বরিশালের উজিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজমুল হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের কয়েকজনের একটি তালিকা সংগ্রহ করা হয়। ওই তালিকায় প্রতাপ সরকারের নাম ছিল। পরে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এর আগে শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। 

সোমবার রাত আড়াইটার দিকে পিরোজপুর জেলার নেছারাবাদ থানার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর রাতে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। 

এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীসহ অজ্ঞাত পরিচয় আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের ১৭ ও ১৯ ব্যাচের রবিন ও মবিন, গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের সাগর এবং অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থী ওবায়দুল। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর