বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফতুল্লায় ছাত্র-জনতার আন্দোলনবিরোধী মামলায় ১ জন গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ এএম

শেয়ার করুন:

ফতুল্লায় ছাত্র-জনতার আন্দোলনবিরোধী মামলায় ১ জন গ্রেফতার
গ্রেফতার হুমায়ুন কবির। ছবি: ঢাকা মেইল

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে করা মামলায় হুমায়ুন কবির নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভূঁইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি।

মঙ্গলবার ২২ (সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লার ভূঁইগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ফতুল্লা থানার চারটি মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতার হুমায়ুন কবির। তিনি আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুব আলম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর