বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ এএম

শেয়ার করুন:

সিলেটে বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ
বাংলাদেশ বেতার, সিলেট। ছবি: ঢাকা মেইল

সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় অবস্থিত বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেতার কেন্দ্রের কর্মীরা সীমানাপ্রাচীরের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে রাত পৌনে ৯টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে।

পুলিশ জানিয়েছে, নিহত দেলোয়ার নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। বেতার কমপ্লেক্সের দেয়াল ঘেঁষে তার মরদেহ পড়েছিল।

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, মরদেহটি বেতারের কোনো কর্মী বা বেতার সংশ্লিষ্ট কারো নয়। এটি কীভাবে এখানে এলো, তা পুলিশ তদন্ত করছে। আমরা আইনি প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করছি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর