বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কসাইয়ের বাড়িতে ১ হাজার কেজি হাঁসের পচা মাংস, ৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ এএম

শেয়ার করুন:

কসাইয়ের বাড়িতে ১ হাজার কেজি হাঁসের পচা মাংস, ৫ হাজার টাকা জরিমানা
পচা মাংসগুলো ধ্বংস করছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: ঢাকা মেইল

মাদারীপুরের রাজৈরে এক কসাইয়ের বাড়ি থেকে ১ হাজার ২৫ কেজি হাঁসের পচা মাংস জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালতে। এ সময় পচা মাংস সংরক্ষণ করে পরিবেশ দূষণ করার অপরাধে কসাই বাবু শেখকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা খাইরুন নেছা। 

তিনি জানান, রাজৈর উপজেলার বৌলগ্রাম মুসলিমপাড়া এলাকার গরুর কসাই বাবু শেখের বাড়িতে হাঁসের পচা মাংস খোলা স্থানে সংরক্ষণ করে রাখেন। এলাকায় দুর্গন্ধ ছড়ালে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ২৫ কেজি পচা মাংস জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। কসাই বাবু শেখকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পচা মাংসগুলো ফাঁকা স্থানে নিয়ে চুন, ব্লিসিং পাউডার ছিটিয়ে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। 

এ সময় স্যানিটারি কর্মকর্তা নুরুজ্জামান ও পুলিশসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর