মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে রেলস্টেশনের পাশের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে রেলস্টেশনের পাশের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রেলস্টেশনের পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উল্লাপাড়া মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পুকুরে মরদেহ ভাসছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার মৃত্যুর কারণ ও পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর