মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে জমিতে হাল চাষ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে জমিতে হাল চাষ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নে জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করার সময় বজ্রপাতে মো. বাবু (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মেছড়া ইউনিয়নের আকনাদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবু ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে পাওয়ার টিলার নিয়ে জমিতে হাল চাষ করতে যান বাবু। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর