মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

নড়াইলে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচদিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা অফিসার জামাল উদ্দীন, গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মনিরুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার, ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ এনাম হোসেন মোড়ল, সংগঠক সোহেল সরকারসহ অনেকে।

f1690199-d955-4fcc-9c9c-8409d258c35a

আরও পড়ুন

ইসলামি বইমেলায় জবি ও চবি শিক্ষকের দুটি বইয়ের মোড়ক উন্মোচন 

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বইমেলা চলবে। সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস-ঐহিত্যসহ বিভিন্ন ধরণের বই এখানে পাওয়া যাচ্ছে। মেলার প্রথমদিনে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ বইমেলায় ভিড় করেন। মেলায় বিভিন্ন প্রকাশনীর প্রায় ১৫ হাজার বই স্থান পেয়েছে। এখানে ২৫ থেকে ৩০ শতাংশ ছাড়ে বিভিন্ন প্রকাশনীর বই বিক্রি হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর