মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচ দিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচ দিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর মামুন হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উথলী গ্রামের একটি পুকুরপাড়ের আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মামুন হোসেন উথলী গ্রামের আখসেন্টারপাড়ার আনসার আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মামুন নিখোঁজ ছিলেন। পরিবারের ভাষ্য, কয়েক দিন ধরে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন।

d9bfc757-2cb5-480e-9ec2-e5eac4d448b9

পুলিশের প্রাথমিক ধারণা, মামুন আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর