মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আবেদনপত্রে বিশেষ চিহ্ন, জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান 

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

আবেদনপত্রে বিশেষ চিহ্ন, জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান 

পাসপোর্ট করতে গিয়ে নানা হয়রানিসহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে জামালপুর দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। 

D

এসময় জামালপুর পাসপোর্ট অফিসের পাশে গড়ে উঠা বিভিন্ন কম্পিউটার কম্পোজের দোকানগুলোর কয়েকটি দোকানেও দুদক অভিযান চালায়। এর আগে ছদ্মবেশে সকাল থেকে পর্যবেক্ষণ করেন দুদক কর্মকর্তারা। 

অভিযান চালিয়ে আবেদনপত্রে বিশেষ চিহ্নের অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন দুদকের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম। 

তিনি বলেন, বিভিন্ন অভিযোগে অভিযান চালানো হয়েছে। কম্পিউটারের দোকানের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের পাশাপাশি আবেদনপত্রে বিশেষ চিহ্ন পাওয়া গেছে। আমরা এ বিষয়গুলো উল্লেখ করে প্রতিবেদন পাঠাবো।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর