মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শার্শায় নাশকতা মামলায় ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, শার্শা (যশোর)
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

শার্শায় নাশকতা মামলায় ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেফতার
যশোরের শার্শা থানা কর্তৃক গ্রেফতার ছাত্রলীগের মো. রায়হান কবির রানা (৩৫) ও মো. রাব্বি হাসান জিকু (২০)

যশোরের শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলায় ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- শার্শা উপজেলার গোগা ইউনিয়নের মোল্লাপাড়ার মো. রহমত মোল্লার ছেলে মো. রায়হান কবির রানা (৩৫) এবং যাদবপুর গ্রামের মো. মেহেদী হাসান রিংকুর ছেলে মো. রাব্বি হাসান জিকু (২০)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাপূর্ব রাতে তাদের গ্রেফতার করে শার্শা থানা পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রায়হান কবির রানাকে সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শার্শা থানাধীন কায়বা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ তাকে গোগা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে, একই মামলায় একই রাত ১২ টা ৩৫ মিনিটের দিকে আসামি রাব্বি হাসান জিকুকে শার্শা থানাধীন যাদবপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, জিকু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

পুলিশ জানায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২, একই তারিখের মামলায় The Special Powers Act, 1974-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং The Explosive Substances Act, 1908-এর ৩/৪/৬ ধারায় তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

শার্শা থানা সূত্র আরও জানায়, এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘শার্শা উপজেলায় কেউ নাশকতার চেষ্টা করলে বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর